যুক্তরাষ্ট্রের বাজেটের অধীনে স্বাস্থ্যবিমা হারাবেন ১ কোটি ২০ লাখ নাগরিক
মার্কিন সিনেটে অনুমোদিত বিশাল বাজেট বিল নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। কংগ্রেসনাল বাজেট অফিসের (CBO) সর্বশেষ অনুমান বলছে, এই আইন কার্যকর হলে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমা থেকে বঞ্চিত হবেন এবং জাতীয় ঋণ বেড়ে দাঁড়াবে অতিরিক্ত ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে। এই হিসাব রিপাবলিকানদের প্রস্তাবিত 'বিগ বিউটিফুল বিল'-এর ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে তুলেছে।
