নির্বাচন আগামী বছরের শুরুতেই; রুবিওকে জানালেন ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৩০ জুন টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় ১৫ মিনিটের এই ফোনালাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
