সংস্কার আটকে যাচ্ছে বিএনপির সিদ্ধান্তে, অভিযোগ কয়েকটি রাজনৈতিক দলের
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলওগুলো। সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিএনপিকে দুষলেন কয়েকটি দলের নেতারা। তবে জুলাই সনদ তৈরিতে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে দাবি করেছে দলটি।
