নিউজ অব দ্য ডে, ৩০ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২; বেরোবির সাবেক উপাচার্যসহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন, চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল; দেশের স্বার্থে কাজের আহ্বান এনবিআর চেয়ারম্যানের। দ্রুত নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন, চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত; উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ। ডিজিটাল ট্যাক্স প্রত্যাহারের ঘোষণা কানাডার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শিগগির শুরু হতে পারে বলে জানালেন মার্ক কারনি।
