রাশিয়া ইস্যুতে নেপোলিয়ন-হিটলারের পথেই কি ন্যাটো?
সম্প্রতি নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বৈঠক। এই বৈঠকের ঠিক আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। ফ্রান্সের স্ট্রসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে তিনি দাবি করেন, ন্যাটো ও ইইউ একজোট হলে আগ্রাসী পুতিনকে আটকানো সম্ভব হবে। কালাসের এই আত্মবিশ্বাসী মন্তব্য এমন এক সময়ে এল, যখন পুতিন 'সম্পূর্ণ ইউক্রেন দখল'-এর কথা বলছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে অনেক বিশ্লেষক কালাসের এই আত্মবিশ্বাসকে 'অতিরিক্ত' বলে মনে করছেন, কারণ ন্যাটোর সামরিক শক্তির মূল চালিকাশক্তি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ-নীতি একেবারেই ভিন্ন। এই প্রেক্ষাপটে ন্যাটো-মস্কো সংঘাতের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
