পানের বাজারে দালালের আধিপত্য; দাম পাচ্ছে না মহেশখালীর চাষিরা
গেল কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২৫ সালেও মহেশখালীতে ভালো ফলন হয়েছে মিষ্টি পানের। কিন্তু বছর ব্যবধানে উৎপাদন বাড়লেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না চাষিরা। বাজারে এমন দুরবস্থার জন্য মধ্যসত্বভোগীদের দায়ী করছেন চাষিরা। জানান, খুচরামূল্যের ৩০ শতাংশ দামও দেওয়া হয় না তাদের। যদিও মহেশখালী পান ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, এই অঞ্চলে উৎপাদিত পান রপ্তানি না হওয়ায় ভালো বাজার পাচ্ছে না চাষি।
