বিমানবন্দরে ব্যাগে মিলল অস্ত্রের ম্যাগাজিন, যা বললেন আসিফ মাহমুদ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন। ২৯ জুন সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। কেউ কেউ তা আবার সরিয়েও নেয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়।
