বিএনপির ওপর ক্ষোভ ঝাড়ল এনসিপি, গণঅধিকার ও এবি পার্টি
জাতীয় ঐকমত্য কমিশনে সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে জাতীয় সংসদের উচ্চকক্ষ ও সাংবিধানিক, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ২৯ জুন বৈঠক শেষে ঐকমত্যে পৌঁছাতে না পারার পেছনে বিএনপিকে দুষলেন এনসিপি, গণঅধিকার ও এবি পার্টির শীর্ষ নেতারা।
