দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গঠন প্রক্রিয়ায় দ্বিমত বিএনপি
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গঠন প্রক্রিয়ায়। অধিকাংশ দল ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একমত হলেও, এতে রাজি হয়নি বিএনপি। ২৯ জুন আলোচনা শেষে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
