নিউজ অব দ্য ডে, ২৯ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- মুখোমুখি অবস্থানে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা ও সরকার; দ্রুত কাজে ফেরার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ৮ আগস্ট বিশেষ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসল সরকার; ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' ও ৫ আগস্ট 'গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় হতাশ জাতীয় ঐকমত্য কমিশন, দফায় দফায় সংলাপেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই জানালেন সহসভাপতি আলী রীয়াজ; জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা। মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধ'র্ষ'ণে'র অভিযোগে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫; মূল অভিযুক্ত ফজর আলী ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার। 'কয়েক মাসের মধ্যেই' ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান, দাবি আইএইএ প্রধানের; আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট ইরানের আইনপ্রণেতাদের।
