এনবিআর কার্যক্রমকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা
রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে ২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচী পালন করছেন কর ও শুল্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। এর ফলে কার্যত বন্ধ হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম। এতে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার সমপরিমাণ আমদানি ও রপ্তানি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
