এক জীবনে অনেক কিছুই করার চেষ্টা ছিল
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতশাস্ত্রে স্নাতকোত্তর সাফিকা নাসরিন মিমি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তবে সব ধরনের গান করতে ভালোবাসেন তিনি। আসিফ আকবরের সঙ্গে মিমির 'মিথ্যা বলতে পারি না' ডুয়েট ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া তার কণ্ঠে কাল সারারাত, প্রেম গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। মিমি (তার) আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে। উপস্থাপনায় মৌসুমী মৌ।
