ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির একাত্মতা প্রকাশ
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৮ জুন দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ বিভিন্ন দলের নেতারা যোগ দেন। যোগ দেন হিন্দু্, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারাও। তবে সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধী হওয়ায় বিএনপিকে মহাসমাবেশে আমন্ত্রণ জানায়নি দলটি। দেখা যায়নি বিএনপির কোন নেতাকেও।
