কবে নামছে বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা?
আগামী আগস্ট মাস থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের তিন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ব্যাটারিচালিত ই-রিকশা। প্রাথমিকভাবে উত্তরা, ধানমন্ডি ও পল্টনে চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই যানবাহন চালুর পরিকল্পনা রয়েছে। ২৮ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
