বাংলাদেশ থেকে স্থলপথে পণ্য আমদানি নিষেধাজ্ঞায় আরও ৯ পণ্য
বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ২৭ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে।
