‘বাবা’রা আসলে কেমন হয়?
বাংলাদেশে প্রথম পেশাদার প্রস্থেটিক মেকআপশিল্পী আতিয়া রহমান সেতু। প্রায় দেড় দশক ধরে কাজ করছেন বিজ্ঞাপন জগতে। গত তিন বছরে ওটিটিতে আলোচিত সিনেমা-সিরিজের সিংহভাগেই যুক্ত রয়েছেন তিনি। আশফাক নিপুণ নির্মিত 'সাবরিনা'ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করা নাজিয়া হক অর্ষার 'ভয়ংকর পোড়া' কৃত্রিম মেকআপ লুক তৈরি করার মধ্য দিয়ে ওটিটি কনটেন্টে নিজেকে জানান দিয়েছিলেন। 'কারাগার'ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর লুক তৈরি করে ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডে পেয়েছেন বছর সেরা মেকআপ আর্টিস্ট পুরস্কার। আতিয়া রহমান এসেছিলেন, আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে। জানিয়েছেন, তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। উপস্থাপনায় মৌসুমী মৌ।
