বিগত সরকারের আপত্তির কারণে সামাজিক ব্যবসা দিবস পালন করা যায়নি
সামাজিক ব্যবসাকে টেকসই উন্নয়নের মন্ত্র বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব, অনুদানের মাধ্যমে নয়। ২৭ জুন সাভারের সামাজিক কনভেনশন হলে ১৫তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা জানান।
