জেলা-উপজেলায় মাদকবিরোধী প্রচারণা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রযুক্তির এই যুগে নতুন নতুন মাদকের অপব্যবহা্র ও পাচারের নতুন কৌশল সমস্যাকে আরো ঘণীভূত করছে। যা মোকাবিলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল যথেষ্ট নয়। তাই মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৬ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
