কোন বয়সে শিশুর কোন শব্দ শুনলে বুঝবেন ঠিকমতো বেড়ে উঠছে
শিশুর বিকাশ বলতে শুধু ওজন ও উচ্চতা বাড়া নয়। শিশুর শারিরীক ও মানসিক বিকাশের ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিশু যদি তা যথাসময়ে অর্জন করে, তবে তার বিকাশ স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়। কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও শিশুটি যদি সব কটি ধাপ অর্জনে ব্যর্থ হয়, তাহলে বিকাশ ঠিকমতো হচ্ছেনা বলে মনে করা হয়। শিশু কোন বয়সে কি আচরণ করবে, কোন শব্দ করবে তা জানা জরুরি। শিশুর সঠিক বিকাশের জন্য কি করতে হবে, বিকাশ ঠিকমতো না হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে এসব নিয়ে টিবিএস "ভালো থাকুনে" কথা বলেছেন ডা তোশিবা রহমান, শিশু বিশেষজ্ঞ, শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
