যুদ্ধবিরতি সত্ত্বেও জনমত গঠনে ব্যস্ত যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল
ইরান-ইসরায়েল যখন যুদ্ধে জড়াল তখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় অনেকের শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা শীতল স্রোত বয়ে গেছে। আমেরিকা যখন যুদ্ধে সরাসরি জড়িয়ে গেল যুদ্ধে কে কার পক্ষ নেবে? যুদ্ধের ভবিষ্যৎ কী হবে? ইউরোপ কিংবা রাশিয়া চীন কার পক্ষ নেবে? এসব নিয়ে ব্যবচ্ছেদ শুরু হয়ে যায়। তবে শেষপর্যন্ত এসব কিছু হয়নি। ১২ দিনের মাথায় এসে যুদ্ধ থেমেছে। পরিস্থিতি মোটামুটি শান্ত বলা চলে। প্রিয় দর্শক আপনি হয়তো ভাবছেন এই যে ১২ দিনের যুদ্ধ হলো এবং শেষ মুহূর্তে এতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে গেল এতে আসলে কার কী লাভ হয়েছে? কেউ কি এই যুদ্ধে জিতেছে? নাকি তাদের নিজেদের দাবির সঙ্গে তাল মিলিয়ে বলা যায়, যে যার অবস্থানে কিংবা তিন পক্ষই বিজয়ী! চলুন জেনে নেই খানিকটা।
