২৪ ঘণ্টা তাণ্ডবের পর ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি
মধ্যপ্রাচ্যে টানা ১২ দিনের সামরিক সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগপর্যন্ত একে অপরের ওপর আক্রমণ চালিয়েছে ইরান ও ইসরায়েল।
