অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। ৫ আগস্টের পর ১৭৭ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও জানান তিনি। ২৫ জুন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
