এবার গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। ডিএমপি জানিয়েছে, জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে তাঁকে আটক করে ডিবি। বর্তমানে তাঁকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। শেরেবাংলা নগর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের দুই সিইসি গ্রেপ্তার হলেন। এর আগে গ্রেপ্তার করা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে।
