নগর ভবনে হামলার দায় স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠদের: ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে শ্রমিকদল নেতাদের একাংশের উপর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ২৫ জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
