পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা মিলেছে
রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ২৫ জুন রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে এক সংবাদ এসব কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এল এম. ফজলুর রহমান। তিনি জানান, এ ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ইমেইলের মাধ্যমে লিখিত সাক্ষ্য দিয়েছেন।
