জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জুলাই মঞ্চের
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জুলাই মঞ্চ। জুলাই সনদ বাস্তবায়ন করতে দিচ্ছে না প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসররা এমন অভিযোগ তুলেছেন তারা। ২৪ জুন বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার।
