জুলাই সনদ নিয়ে কী বলছে গণসংহতি আন্দোলন?
গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ন্যূনতম ঐক্যমতে আসা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বোচ্চ ছাড় দেওয়া সকলের জন্য প্রয়োজন। কেন না যত বেশি বিষয়ে একমত হওয়া যাবে ততোটাই জাতীয় সনদ যুক্ত করা যাবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ২৪ জুন রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যলয়ে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন ঘোষণার অনুষ্ঠানে এসব বলেন তিনি।
