কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর আতঙ্ক কতটা ছড়াল?
২৩ জুন রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাতারের রাজধানী দোহায়। রয়টার্সের প্রতিবেদন বলছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে কাতারের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।
