নিউজ অব দ্য ডে, ২৩ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- গুমে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা; সীমান্ত দিয়ে গুম হওয়া ব্যক্তিদের আদান-প্রদান হতো; গুম কমিশনের প্রতিবেদন। সাবেক সিইসি নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর; সাবেক সিইসির সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়; মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের কথা তুলল জামায়াত, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রাখার দাবি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ, যানজটে ভোগান্তি; প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না মিললে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি; ইরান ইস্যুতে নিজের অবস্থান জানালেন ভ্লাদিমির পুতিন।
