আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যা বলেছেন জামায়াতের নায়েবে আমির
সষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ২৩ জুন রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
