হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান
মার্কিন বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। ২২ জুন এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করে দেশটির পার্লামেন্ট। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
