ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে কতটা লাভবান হবে দেশ তিনটি?
ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে বিস্তৃত আলোচনা করেছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। সেই সঙ্গে পরস্পরের প্রতি প্রতিবেশীসুলভ আচরণ, পারস্পরিক আস্থা, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও যৌথ উন্নয়নের নীতির ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে দেশ তিনটি। ত্রিপাক্ষিক এই সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশ তিনটি কীভাবে কতটা লাভবান হবে সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
