নিউজ অব দ্য ডে, ২২ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা; মার্কিন হামলা 'সর্বশক্তি' দিয়ে প্রতিহত করার অঙ্গীকার তেহরানের। উপদেষ্টা পরিষদে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস; কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা; দ্রুত জুলাই সনদ তৈরিতে সবদলের সহযোগীতা চায় কমিশন। শেষদিনে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন এনসিপির; শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে বিএনপির মামলা। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া; আটক অন্তত পাঁচজন।
