মার্কিন হামলায় আক্রান্ত পারমাণবিক স্থাপনাগুলো কোথায়? সক্ষমতা কী?
মার্কিন বিমান হামলায় ফোরদোসহ ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। মার্কিন স্থানীয় সময় ২১ জুন রাতে এমন ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল আঘাত হেনেছে মার্কিন বোমারু বিমান। ধ্বংস হয়েছে ফোরদো।
