আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দেওয়াই ইসরায়েলের মূল লক্ষ্য?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুই সব সমস্যার সমাধান। মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতেই উঠে পেড়ে লেগেছে ইসরায়েল। তাঁকে সরিয়ে দিতে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে ইসরায়েলি বাহিনী। তবে বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যে ধর্মীয় নেতৃত্ব দেশটি শাসন করে আসছে, তা সরিয়ে দিলে নতুন যে নেতৃত্ব আসবে, তারা যে কম কট্টর হবে—তার কোনো নিশ্চয়তা নেই।
