উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন যা বললেন বদিউল আলম মজুমদার
নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে স্বৈরাচার পাকাপোক্ত হবে। ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে। কিন্তু এই উচ্চকক্ষ সংসদের আসনের অনুপাতে হয়, তাহলে তা হবে পণ্ডশ্রম। ২১ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বণ্টন (পিআর) : নাগরিক ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নাগরিক কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
