নির্বাচনী রোডম্যাপ নিয়ে কী বললেন প্রধান নির্বাচন কমিশনার?
নিবাচন কমিশন যতই স্বাধীন হোক; সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ২১ জুন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে।
