রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কী বলেছে বিএনপি?
বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন চায় বিএনপি। এছাড়া দ্বিকক্ষ সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ১৯ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি দলের অবস্থান তুলে ধরেন।
