প্রান্তিক থেকে বৈশ্বিক: সংঘাতের আগুনে পুড়ছে পৃথিবী
মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী নাকি সে নিজিই; এমন কথা শোনা যায় প্রায়ই। আর এটি যে নিছক কোনো কথার কথা নয়, তার প্রমাণ মেলে আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যে। এতে বলা হচ্ছে, ১৮০০ সাল থেকে বিশ্বব্যাপী কেবল সক্রিয় যুদ্ধে জড়িয়ে মারা গেছেন ৩ কোটি ৭০ লাখের বেশি মানুষ। আর এর ফলে সৃষ্ট ক্ষুধা, দারিদ্র ও রোগে মৃত্যুর সংখ্যা কিংবা ছোট সংঘাতের মৃত্যুর সংখ্যা বিবেচনা করলে সেটা বেড়ে যাবে বহুগুণে। প্রশ্ন হলো-এমন ভয়াবহ পরিণতির কথা জেনেও কেন মানুষ প্রতিনিয়ত যুদ্ধে জড়িয়ে পড়ছে।
