পথের কাঁটা খামেনিকে সরাতে মরিয়া ইসরায়েল
আত্মসমর্পণ করবে না ইরান, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এমন দৃঢ় বক্তব্যের পরপরই তেহরানে তার গোপন আস্তানা ভূগর্ভস্থ বাঙ্কারের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল আরও জানাচ্ছে, তেহরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে হামলা। এগুলোর মধ্যে আছে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর।
