কর্মীদের এআইয়ে দক্ষ হওয়ার পরামর্শ অ্যামাজন প্রধানের
আগামী কয়েক বছরের মধ্যে করপোরেট প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজনীয়তা কমিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স- এআই। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে দেওয়া এক স্মারকলিপিতে এই সতর্কবার্তা দেন মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি।
