একটি ফেরির অপেক্ষায় কুতুবদিয়ার ২ লাখ মানুষ
কুতুবদিয়া, বঙ্গোপসাগরের কোলঘেঁষা বিস্তীর্ণ এক দ্বীপ। নৌপথের প্রতিটি ঢেউয়ের ছন্দে মিলে মিশে একাকার দ্বীপের ২ লাখ বাসিন্দার জীবন। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যাতায়াতের একমাত্র অবলম্বন নৌযান। ফলে দ্বীপের প্রাণ হয়ে উঠেছে এই মগনামা জেটি। সেটিও এখন জরাজীর্ণ। ফলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে দ্বীপের বাসিন্দা; ব্যবসা ও পর্যটনের উদ্দেশে কুতুবদিয়া ভ্রমণকারীদের।
