ইরানে ইসরায়েলের হামলায় ২১ মুসলিম দেশের নিন্দা
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ২১টি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মিশরের নেতৃত্বে প্রকাশিত এই যৌথ বিবৃতিতে দেশগুলো যুদ্ধবিরতি, শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং কোনো পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জোরালো আহ্বান জানিয়েছে।
