যুদ্ধবিধ্বস্ত হয়েও বিশ্বের অন্যতম ডিজিটাল রাষ্ট্র ইউক্রেন
গুলির শব্দ, আগুনে জ্বলতে থাকা গাড়ি, আর রাস্তায় ছড়িয়ে থাকা মরদেহ। এভাবেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকালের কিয়েভ শহরকে মনে রেখেছেন ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের উপমন্ত্রী ওলেক্সান্ডার বর্নিয়াকভ। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের প্রথম দিনেই রাজধানী ছাড়ার নির্দেশ পান তিনি। তবে যুদ্ধ তাকে থামাতে পারেনি, চালিয়ে গেছেন ইউক্রেনের এক অসাধারণ প্রযুক্তিগত অভিযাত্রা, যার নাম "দিয়া" অ্যাপ।
