ইরানে বাংলাদেশিরা কেমন আছেন জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানে ইসরায়েলি হামলার কারনে তেহরানে অবস্থানরত ৪০০ বাংলাদেশি গুরুতর নিরাপত্তা হুমকিতে রয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক। ১৭ জুন প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
