যুক্তরাজ্যের সঙ্গে আংশিক শুল্ক চুক্তিতে ট্রাম্পের সই
যুক্তরাজ্য থেকে গাড়ি আমদানিতে আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৬ জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত জি-7 শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই।
