নিরাপত্তা ও টিকে থাকা নিয়ে যে কারণে উদ্বিগ্ন ইরানিরা
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাসিক ভবনও। টানা তিন দিন ধরে তেল আবিবের অব্যাহত আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নিরাপদে আশ্রয়ের খোঁজে তারা ছুটছেন শহর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলের দিকে।
