পরমাণু অস্ত্রের মজুদ কতটা বাড়াল চীন?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। ইসরায়েল তো একাই চড়াও হয়েছে ফিলিস্তিন, হামাস ও সবশেষ ইরানের সঙ্গে। আর কিছুদিন আগে যুদ্ধ প্রায় বেঁধেই গিয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যে। ওদিকে আবার উত্তর কোরিয়া যখন তখন পারমাণবিক হামলার হুমকি দিয়ে বসছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে। আর চীনের সঙ্গে মার্কিনীদের বাণিজ্য যুদ্ধ সে তো লেগেই আছে। এই অবস্থায় কেউ যদি যুদ্ধের প্রস্তুতি না নেয় সেটা তো হবে আত্মঘাতী। বিশ্বের পরাশক্তি হওয়ার পথে থাকা চীন সেটা বোঝে অন্য যে কারোর থেকে বেশি। তাইতো সাতপাঁচ না ভেবে দেশটির পূর্ণ মনোযোগ এখন পারমাণবিক অস্ত্রাগার নির্মাণ ও পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোতে।
