র্যাবের পোশাকে কোটি টাকা লুট করল কারা?
১৪ জুন। সকাল ৭টা ৪৫ মিনিট। নগদের ডিস্ট্রিবিউটর অফিস থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে, দুটি বাইকে বের হন চার জন। অফিস থেকে ২০০ গজ সামনেই দাঁড়িয়ে ছিল একটি কালো রঙের গাড়ি। বাইক দুটি মোড় ঘুরতেই সামনে এসে বেরিক্যাড দেয় মাইক্রোটি। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র হাতে গাড়ি থেকে বেরিয়ে আসে কয়েকজন। তাদের পরনে ছিল র্যাব লেখা কটি। বাইকে থাকা চারজনকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করেন তারা। মুহূর্তেই মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে দুজন। ধাওয়া করে, একজনকে ধরে নিয়ে ফেলেন অস্ত্রধারী৷ পরে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এক কোটি ৮ লাখ টাকা।
