মজাদার কোরিয়ান বিফ
দর্শক, কোরিয়ান বিফ সাধারণত বুলগোগি নামে পরিচিত, যা কোরিয়ান Barbecue-এর একটি জনপ্রিয় খাবার। এটি পাতলা করে কাটা গরুর মাংস ম্যারিনেট করে গ্রিল বা ফ্রাই করা হয়। আরও সহজে বললে, বুলগোগি হল কোরিয়ান স্টাইলের একটি গরুর মাংসের ডিশ, যা সাধারণত ম্যারিনেট করে রান্না করা হয় এবং বিভিন্ন সবজির সাথে পরিবেশন করা হয়। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ২৩ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী হাসিনা আনছার ।
